রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশিতে পা রাখলেন ।১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
র
চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ পাওয়া গেছে, যা দেশে প্রথম শনাক্ত হলো।
লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগণ দারিদ্র্যের মধ্যে রয়েছে।
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ৫০ লাখের কাছাকাছি। মৃতের সংখ্যা ৬৬ লাখ ৯৭ হাজার ছুঁইছুঁই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেনের প্রথম নামাজে জানাজা হয় ভোর সাড়ে ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকার ছাপড়া মসজিদে। দ্বিতীয় জানাজা হয় খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, মিরপুর (বিএনএসবি) ৯টায়।
ঢাকার বাতাসের মান রোববার সকালেও ‘অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৭ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ স্থানে আছে।
কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিড়ি বিত্রি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেছেন যশোর জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেয়া তার নববর্ষের ভাষণে বলেছেন, পশ্চিমারা শান্তির বিষয়ে মিথ্যা বলছে এবং রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে।
ডিআরকঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।