র

বান্দরবানে মাদরাসা দফতরিকে ছুরিকাঘাতে হত্যা

বান্দরবানে মাদরাসা দফতরিকে ছুরিকাঘাতে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক মাদরাসা দফতরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে ওই এলাকায় পুলিশ উপস্থিত হয়েছে।

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ২৩

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ২৩

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবার  দেশের নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ডলারের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

ডলারের অভাব নেই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খল ও আর্থিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি সংকট এখন বৈশ্বিক সংকট। বাংলাদেশ শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং জ্বালানির প্রাপ্যতা থাকবে। দেশের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই করব। দেশে ডলারের কোনো সঙ্কট নেই।’

সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হ্যালোউইন ট্র্যাজেডি : দক্ষিণ কোরিয়ার পুলিশপ্রধানের দফতরসহ ৫৫টি অফিসে হানা

হ্যালোউইন ট্র্যাজেডি : দক্ষিণ কোরিয়ার পুলিশপ্রধানের দফতরসহ ৫৫টি অফিসে হানা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোউইন উৎসবের সময় পদদলিত হয়ে দেড় শ’র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা মঙ্গলবার অন্তত ৫৫টি অফিসে হানা দিয়েছেন।

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ ডিসেম্বর

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ ডিসেম্বর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার-৯  (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এদিন ধার্য করেন।

সরকারি কর্মচারিদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব হুমায়ুন কবীর

সরকারি কর্মচারিদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব হুমায়ুন কবীর

তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সরকারি কর্মচারিদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।  তিনি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাপুর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন ।

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৮ জন

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৮ জন

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪ জন।

এখন মেগাপ্রজেক্ট নয় জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন : প্রধানমন্ত্রী

এখন মেগাপ্রজেক্ট নয় জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষুদ্র, গ্রামীণ বা জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতে বলেছেন।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।