নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।
র
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে কিডনি বিক্রির টাকা নেওয়ার পর স্বামীকে গোপনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী বিষপান করে মারা গেছেন।
ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল ও গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে গুলশান-২ এর নগর ভবনে এ ঘটনা ঘটে। ভবনের আট তলা থেকে এ আগুনের সূত্রপাত।
বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ। ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার পর এবার স্কুল ও কলেজের ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে সরকার।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করা ছিলো সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুুধবার সংসদে বলেছেন, এখন সময় এসেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশে মুখোশ উন্মোচন করার।
রাজধানীর হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বটতলার ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় ৭.৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।