মাগুরা জেলায় পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
র
বিশ্বের বর্তমান খাদ্য সঙ্কট পরিস্থিতি ভবিষ্যতে আরো ভয়াবহ হতে পারে সতর্ক করে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে দেশে খাবার উৎপাদনে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন।
ভারতের কংগ্রেস নিয়ে চলছে এখন তুমুল আলোচনা। কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ পদত্যাগ করেছেন। তার সাথে কাশ্মীরের ৬৪ জন নেতা ইস্তফাপত্র দিয়েছেন। গুলাম নবি নিজের দল করবেন বলে জানিয়েছেন। গুলামের পর আবার গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করেছেন আনন্দ শর্মা। প্রশ্ন উঠেছে, কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ নেতারা কী করবেন? তারা কি গুলামের দলে যোগ দেবেন, নাকি, কংগ্রেসে থেকেই বিদ্রোহ করে যাবেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকাসহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলাসমুহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কটুক্তি করছেন সরকার প্রধান।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই। আজ বুধবার ভোরে মারা গেছেন তিনি।নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বাদ আছর ধানমন্ডির সাত নম্বরের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে ২০২১ সালে শীর্ষে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। শীর্ষ তিনে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে ঘুষও নেয়া হয়েছে সবচেয়ে বেশি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রশংসা করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।গর্বাচেভ ৯১ বছর বয়সে মস্কোতে মারা গেছেন।
মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন। তিনি ২০ শতকের শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম ছিলেন।
সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন বকচরা এলাকার রাস্তার ধারে জলাশয় থেকে গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ থেকে মাথাটা বিছিন্ন হওয়ায় তার পরিচয় জানায় যায়নি।