১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ বৈদেশিক মুদ্রার নোট একমাসের বেশি সময় কেউ নিজের কাছে রাখতে পারবেন না। বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
র
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ৫ লাখ মেট্রিক টন গম, প্রায় ৩.৩০ লাখ মেট্রিক টন চাল এবং প্রায় ১.৬০ লাখ মেট্রিক টন সার ক্রয়ের জন্য পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যশোর প্রতিনিধি: যশোর মনিরামপুরে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ এড়িয়ে জাল ব্যান্ডরোল যুক্ত রুপালি বিড়ি বাজারজাত করে আসছে একটু অসাধু চক্র।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২১৪ জন।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনে। আর মৃতের সংখ্যা ২৯৩২৪ জন।বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এশিয়া কাপে আফগানিস্তানের সাথে ৭ উইকেটে বাংলাদেশ হারলেও সুখবর পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসন। আফগানস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব।
কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে মিয়ানমারে প্রত্যাবাসনই এই সঙ্কটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।