চট্টগ্রাম নগরীর মমতা মাতৃসদন ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
র
হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না, বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ দুপুরে শহরের লালদিঘীর পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পর্তুগালের জীবাশ্মবিদরা এখন পর্যন্ত পাওয়া ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কার করেছেন।দেহাবশেষগুলি ডাইনোসরের সৌরোপড গোত্রের, তৃণভোজী এই ডাইনোসর ১২ মিটার (৩৯ ফুট) উঁচু এবং ২৫ মিটার দীর্ঘ , এটি প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করতো।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন ও কয়েকটি দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। ভস্টক ২০২২ (ইস্ট ২০২২) নামের মহড়াটি রাশিয়ার দূর প্রাচ্য এবং জাপান সাগরে হবে। ১-৭ সেপ্টেম্বর হওয়া এই মহড়ায় ৫০ হাজারের বেশি সৈন্য, ১৪০টি বিমান, ৬০টি রণতরীসহ পাঁচ হাজার উইপেন্স ইউনিট অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখান করেছেন ইসরাইলের জনসাধারণ। উপকূলীয় ছিটমহলের কাছাকাছি বসতি স্থাপনকারীদের জন্য শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনী এই অভিযানের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দেশ, জাতি, বুদ্ধিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ইমেজ ক্ষুন্ন করে ইউটিউব ও ফেসবুকে ভুয়া নিউজ, ছবি, ভিডিওর ছয়টি লিংক সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এ আদেশ দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত সাত দশক থেকে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা জনগণের পাশে রয়েছে- কাজেই বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয়।আজ মঙ্গলবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।