পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে ঢাকায় সফররত মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
র
গোপালগঞ্জ জেলায় আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২ সংশোধিত আকারে পাস করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন
ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।
জাতিসঙ্ঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন যে ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য তাদের একটি দল রওনা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-সীমান্তের কাছে অবস্থিত।
ডিজেলে, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সোমবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় সব ধরনের জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ।
মিয়ানমার থেকে আসা দুটি মর্টাল শেল বান্দরবান সীমান্তে পড়ার ঘটনায় ঢাকায় নিয়োজিত দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান সোমবার বলেন, ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার বহুল প্রতীক্ষিত বিশেষজ্ঞ মিশন শুরু হতে যাচ্ছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আজ বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ ছাড়াও আগামি দু’দিন (মঙ্গল ও বুধবার) বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।