র

টেক্সাসে নদী শুকাতেই বের হলো ডাইনোসরের পায়ের ছাপ!

টেক্সাসে নদী শুকাতেই বের হলো ডাইনোসরের পায়ের ছাপ!

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। এই পার্কের ভিতর দিয়েই বয়ে চলেছে পালুক্সি নদী। এবার তীব্র খরায় শুকিয়ে গিয়েছে নদীর একটা বড় অংশ। পানি শুকিয়ে যেতেই নদীর বুকে দৃশ্যমান হলো ডাইনোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের মতে এগুলো প্রায় ১১.৩ কোটি বছর পুরনো।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

ইউক্রেনের স্বাধীনতা দিবসের সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।

জিয়া মারা না গেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন : আইনমন্ত্রী

জিয়া মারা না গেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেন : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের  সাথে জড়িত ছিলেন তা প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকান্ডই  প্রমাণ করে তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, মারা না গেলে জিয়াউর রহমান এই মামলার আসামি হতেন।

জুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয় : প্রবৃদ্ধি ১৫ শতাংশ

জুলাইয়ে ১৭ হাজার ৫২০ কোটি টাকার রাজস্ব আয় : প্রবৃদ্ধি ১৫ শতাংশ

চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১৭ হাজার ৫২০ কোটি ৪৫ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী

লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাদেরকে জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রশংসা বিশ্ব ব্যাংকের

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রশংসা বিশ্ব ব্যাংকের

বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন।

৫০ বছর উদযাপন উপলক্ষে চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা

৫০ বছর উদযাপন উপলক্ষে চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে অবতরণের জন্য বিশাল একটি রকেট প্রস্তুত করেছে। আগামী সোমবার ওই রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

বিজয়নগরে আগুন : ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ

বিজয়নগরে আগুন : ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ

রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের টানা দু’ঘণ্টা চেষ্টার পর  নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অগ্রাধিকারে থাকবে : ইইউ

রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অগ্রাধিকারে থাকবে : ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে থাকা অবশিষ্ট কয়েক লাখ রোহিঙ্গার সঙ্কট এবং নির্যাতনের শিকার হওয়ার কারণগুলোর সমাধান আন্তর্জাতিকভাবে অবশ্যই সর্বাধিক গুরুত্ব পাবে।