র

কারাগারে হামলায় নিহত ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী

কারাগারে হামলায় নিহত ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক শহরের একটি কারাগারে আটক ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী ইউক্রেনেরই গোলাবর্ষণে নিহত হয়েছে।

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের ৯ জনের পরিচয় মিলেছে

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের ৯ জনের পরিচয় মিলেছে

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহতের ঘটনায় ৯ জনের পরিচয় মিলেছে। তারা সবাই হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার ‘আর এ- জে’ নামক একটি কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। ১১ জনই ঘটনাস্থলে মারা যান।

রোববার (৩১ জুলাই) পহেলা মহররম

রোববার (৩১ জুলাই) পহেলা মহররম

বাংলাদেশের আকাশে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (৩১ জুলাই) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৪ হিজরি। আর সেই হিসাবে আগামী ৯ আগস্ট মঙ্গলবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ভর্তি পরীক্ষা এলেই কুবির আশেপাশে পরিবহন ভাড়া দ্বিগুণ হয়

ভর্তি পরীক্ষা এলেই কুবির আশেপাশে পরিবহন ভাড়া দ্বিগুণ হয়

কুবি প্রতিনিধিঃ ভর্তি পরীক্ষা এলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে কুমিল্লা শহর পর্যন্ত পরিবহন ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের। প্রতিবছরই এমন সমস্যার সম্মুখীন হয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার বার্মা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার বার্মা

বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে ভারত। ভিয়েতনামে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার করা হয়েছে। 

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

দুর্ঘটনার চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বড়তাকিয়া স্টেশন মাস্টার মো. শামসুদ্দোহ এ তথ্য নিশ্চিত করেন।

রাতারাতি কোটিপতি ৫ হাজার রুপি বেতনের চাকরিজীবী

রাতারাতি কোটিপতি ৫ হাজার রুপি বেতনের চাকরিজীবী

ছেলের আবদার মেটাতে ৩০ রুপি দিয়ে লটারির টিকিট কিনেছিলেন জগন্নাথ মণ্ডল। আর তাতে  ভাগ্য বদলে গেছে তার। সেই লটারিই ছিল প্রথম পুরস্কার ১ কোটি রুপির।

ট্রেনের গতি কমলেই শুরু হয় ছিনতাই

ট্রেনের গতি কমলেই শুরু হয় ছিনতাই

পাবনার ভাঙ্গুড়ায় সিরাজগঞ্জ ঈশ্বরদী রেলপথের বাউনঞ্জান ব্রিজ এলাকায় নিয়মিত ছিনতাইয়ের শিকার হচ্ছেন ট্রেনযাত্রীরা। বাউনঞ্জান ব্রিজটিতে সংস্কারকাজ চলায় সেখানে ট্রেন থেমে ধীরে ব্রিজ পার হওয়ার সুযোগে ঘটছে এ ঘটনা। এলাকাটি নির্জন হওয়ায় নির্বিঘ্নে চলছে ছিনতাই।