ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ( স্নাতক) ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (রঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
র
মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচজনের রায় আগামী ৩০ জুন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য চার আসামি হলেন- মো. তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়া ও সাব্বির আহমেদ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মলমপার্টির সঙ্গে জড়িত ও ছিনতাইয়ের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ।
সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে ১৩৪তম ম্যাচে এটি শততম হার টাইগারদের। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে হেরেছিলো টাইগাররা।
ঢাকাই সিনেমার তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। গত বছর তাদের একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীনকে বিয়ে করান কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশা সাথে।
নির্বাচন কমিশনের (ইসি) সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন কমিশনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল। মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল ইসি’তে পৌছায়। সংলাপে অংশ নিয়ে কাদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ।
মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৪৫ জনে।
জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি। সোমবার ক্রেন দিয়ে উঠানোর সময় ২৫ কেজির ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কটি পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
ইউরোপে ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ । ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়।