গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
র
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে, যদি স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, কোনো সংসদ সদস্যকে তার নিজ নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের সামিল ।
জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ আনুমানিক ১০ হাজার ৮৫৫ দশমিক ৬০ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় একটি উপযুক্ত স্থানে পদ্মাসেতু জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি সংলগ্ন ফটকের সামনে গাছের সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সাহেব আলী নামের নিহত ওই ব্যক্তি চালকের সহকারী ছিলেন।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬২ জন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জাতীয় জনগুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে জনশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকের দায়িত্ব।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহান্তে লস এ্যাঞ্জেলস’র বাইরের জঙ্গলে সোমবার দাবানল নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে এবং পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। শনিবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় ১,০০০ একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।