কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলায় জালাল উদ্দিন (৭০) নামে এক বাড়ীর মালিককে গলা কেটে হত্যার দায়ে সাহাবুল ও তার স্ত্রী মারিয়া খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
র
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ভারতের ব্যবসায়ীরা রেলের মাধ্যমে বাংলাদেশে পণ্য আমদানি করা হলেও এখন থেকে রপ্তানির সুযোগও পেতে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ আসে নাই । কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার তার নিজ বাড়ীতে অবস্থান করছেন।
ইবি প্রতিনিধি :ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে শিক্ষক সমিতি এর আয়োজন করে। এতে শিক্ষকরা ছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেন।
সাব-সাহারান আফ্রিকার ১ হাজার ৩০০-র বেশি নারীর ওপর করা একটি নতুন সমীক্ষা অনুসারে, গর্ভবতী নারীরা গুরুতর স্বাস্থ্য জটিলতা বা কোভিড-১৯ এর কারণে মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকেন।
একদম হুবহু আমার মতো একটা লোককে রাস্তায় দেখা গেছে, যার সঙ্গে নাকি আমার চেহারার অদ্ভূত মিল আছে- এরকম গল্প হয়তো কোনো না কোনো বন্ধুর মুখে কেউ কেউ শুনেছেন। কিন্তু আপনি নিজেই যদি আপনার যমজ তৈরি করতে পারেন, একেবারে হুবহু আপনার মতো দেখতে, তবে কেবলমাত্র ডিজিটাল জগতে - তখন ব্যাপারটা কেমন হবে কল্পনা করুন।
আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ইউরোপীয় ইউনিয়নের সাথে সরাসরি সংঘাতের পথে এগোচ্ছে ব্রিটেন। উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে সংঘাতের মুখে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ইইউ।
আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে।
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন ওই সশস্ত্র বাহিনীর নাম দেয়া হবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবির নামে- ‘অগ্নিপথ’।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করা হয়েছে।