সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের আট দিন পর সোমবার পুলিশ ডিপোর ভেতর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে। সোমবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
র
শুরু হয়েছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন সিজনের শুটিং। রোববার রাজধানীর এফডিসিতে সিজন ১৫-এর শুটিং শুরু হয়। এবারের সিজনে নতুন ২৬টি পর্ব তৈরি করবে সিসিমপুরের নির্মাতা সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।
ভারতের মুম্বই পুলিশের পর এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ১২৮ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে পৌঁছেছে।
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সাথে তার দ্বন্দ্বের প্রেক্ষিতে এ অনুরোধ জানালেন সানী।
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ; যারা এই কাজে জড়িত তাদের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছে আদালত।
সফরকারী দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো স্বাগতিক ভারতকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
ভারতের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। আরো একবার কমল ভারতীয় রুপির মূল্য। সোমবার ৩৬ পয়সা নামল রুপির দাম। বাজার খোলার পর রুপির দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল রুপির মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ।
ম্যাচপিছু ৫৭.৫ কোটি রুপি- এমন দরেই বিক্রি হলো আইপিএলের টেলিভিশনের সম্প্রচার স্বত্ব। অর্থাৎ পাঁচ বছরের ভারতে টিভি সম্প্রচার স্বত্বের দর ওঠল ২৩,৫৭৫ কোটি রুপি। তবে কোনো সংস্থা সেই নিলামের ‘লড়াইয়ে’ জিতল, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। একটি মহলের দাবি, বাজিমাত করেছে সোনি।
জেলার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে