র

সারাদেশে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে

সারাদেশে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস শনিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে।

মৌলভীবাজারে চলন্ত পারাবত ট্রেনে আগুন

মৌলভীবাজারে চলন্ত পারাবত ট্রেনে আগুন

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে চলতি অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা আমেনা (৩৮) ও মেয়ে জয়া (১১) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়ার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের জনির স্ত্রী আমেনা ও তার মেয়ে জয়া। জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

বাজেট প্রতিক্রিয়ায় বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন; ৩ দফা দাবি

বাজেট প্রতিক্রিয়ায় বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন; ৩ দফা দাবি

প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা প্রস্তাবিত বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিন দফা দাবি তুলে ধরেন।

পাবনা মানসিক হাসপাতালে রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পাবনা মানসিক হাসপাতালে রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পাবনা প্রতিনিধি:পাবনা মানসিক হাসপাতালের এক রোগী শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জহুরুল ইসলাম (৪৩) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরাইপুর গ্রামের এহসান আলীর ছেলে।

মহানবী ও হযরত আয়শাকে নিয়ে কুরূচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ

মহানবী ও হযরত আয়শাকে নিয়ে কুরূচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ

পাবনা প্রতিনিধি:ধমহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দানের কটূক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

দেখে নিন এসএসসি পরীক্ষার রুটিন

দেখে নিন এসএসসি পরীক্ষার রুটিন

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করেছে।

মহানবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মহানবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ইবি প্রতিনিধি :ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতাদের কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার জুমা নামাজের পর সহস্রাধিক শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত দুই বিজিপি নেতার স্থায়ী বহিষ্কারের সঙ্গে সঙ্গে বিজেপি প্রধানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

ভারতে এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

ভারতে এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা! সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজ’র ১০ বছরের কারাদন্ড

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজ’র ১০ বছরের কারাদন্ড

বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো