র

ইমরানকে ৩ প্রস্তাব!

ইমরানকে ৩ প্রস্তাব!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়ে যেকোনো একটি গ্রহণ করতে বলেছে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি আরো বলেন, রোববার তিনি নতুন 'চমক' নিয়ে হাজির হবেন।

মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযানে নিহত ২০৩

মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযানে নিহত ২০৩

মালির সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, দেশটির কেন্দ্রস্থলে তাদের সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে। সঙ্ঘাতপূর্ণ এ দেশে সহিংসতা আরো অনেক বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

তৎপর জেনারেলরা, কোন পক্ষে পাকিস্তানের সেনাবাহিনী!

তৎপর জেনারেলরা, কোন পক্ষে পাকিস্তানের সেনাবাহিনী!

পাকিস্তানের রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে ওঠেছে। দেশটির পট-পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই সাধারণভাবে ধারণা করা হয়। তারা এখন প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে থাকবে নাকি বিরোধী শিবিরে যোগ দেবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন।

টিপু হত্যা : পরিকল্পনাকারীসহ আরো ৪ গ্রেফতার

টিপু হত্যা : পরিকল্পনাকারীসহ আরো ৪ গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় না এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

উত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা  জারি প্রেসিডেন্টের

উত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা জারি প্রেসিডেন্টের

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘ডেলি মিরর’-কে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এর আগে দেশটিতে কারফিউ জারি করা হয়েছিল। তাতেও ক্ষুব্ধ জনতা শান্ত না হওয়ায় এবার জরুরি অবস্থা জারি করা হলো।

অটিজম ব্যক্তিরা সমাজের বোঝা নয় : রাষ্ট্রপতি

অটিজম ব্যক্তিরা সমাজের বোঝা নয় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়।তিনি বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

কাতার বিশ্বকাপের ড্র,সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপের ড্র,সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্পেন। গ্রুপ ‘ই’-তে লুইস এনরিকে ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পাশাপাশি এই গ্রুপে জায়গা করে নিয়েছে এশিয়ান জায়েন্ট জাপান

আজও ৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

আজও ৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় সারা দেশে ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল। 

সৌদিতে কাল থেকে রোজা শুরু

সৌদিতে কাল থেকে রোজা শুরু

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২ এপ্রিল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস শুক্রবার প্রতিবেদনে জানিয়েছে।