‘রমজান মাস, যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন, যা বিশ্বমানবের জন্য হেদায়াত, সুস্পষ্ট পথনির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী।’ (সূরা আল বাকারা, আয়াত ১৮৫)
- “সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা”
- * * * *
- কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ রকম ফল দিয়ে জবি ছাত্রদলের উৎসব
- * * * *
- গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক
- * * * *
- সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
- * * * *
র
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই। তিনি আজ সংসদে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, দেশে ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের কোনও ঘাটতি ছিল না। চলতি ২০২১-২২ অর্থবছরেও ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।মঙ্গলবার ইস্তাম্বুলে দোলমাবাহচে প্রাসাদে স্থানীয় সময় সকাল ১০টায় এই আলোচনা শুরু হয়েছে।
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় শাহীন মিয়া ও শৈলেন দাস পলাতক ছিলেন। বাকি তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন । পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা, ৩০ কেজি কারেন্ট জালসহ দুই যুবককে আটক করেছে । এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মাদক মামলায় চিত্র নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এসময় অপর দু’আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দেশের বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেকের হয়রানি আর ভোগান্তি হচ্ছে। কিছু কিছু মানুষের জন্য সুনাম বিঘ্নিত হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণ অত্যন্ত উর্ধ্বমুখী। এখানে মঙ্গলবার রেকর্ডসংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে।
শহরটির আড়াইকোটি জনসংখ্যার মধ্যে এ নিয়ে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা। আতংকিত শহরবাসীর মধ্যে কেনাকাটার হিড়িক পড়ে গেছে। সাংহাইয়ের কিছু এলাকায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন।