ম্যাচের বেশির ভাগ সময় নিজেদের সেরা ছন্দে ছিল না আর্সেনাল। লক্ষ্যে প্রথম শট নিতে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিটেরও বেশি সময়। তবে শেষ পর্যন্ত ননি মাদুয়েকের দারুণ গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়েছে লন্ডনের ক্লাবটি।
- বাহরাইন-সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা
- * * * *
- নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন, ককটেল ও পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
- * * * *
- ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ : জহির উদ্দিন স্বপন
- * * * *
- পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতির বাড়িতে আগুন
- * * * *
- হাসপাতালে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মায়েদের
- * * * *
র
রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর না করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
ভারতে নভেম্বরে আসন্ন পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।
বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, জনস্বাস্থ্য উন্নয়নে সরকার সম্প্রতি স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করেছে, যা প্রশংসনীয়। তবে, বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যু কমানো সম্ভব।
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিহত সাংবাদিকের পরিবারের হাতে নগদ অর্থ ও পরিবারের সবার জন্য বস্ত্র তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের আয়ের উৎস নিশ্চিত করতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন ডেপুটি স্পিকার।
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার সমন্বয় জরুরি। এ জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।
আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ১২০ কোটি তরুণ-তরুণী কর্মবাজারে প্রবেশ করবেন, অথচ ধারণা করা হচ্ছে, তখন কর্মসংস্থানের সুযোগ থাকবে মাত্র ৪০ কোটি। এমন পূর্বাভাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।