ইউক্রেনে হামলার চালানোর জেরে রাশিয়ার ওপরে পশ্চিমা নানা দেশ যে নিষোধাজ্ঞা আরোপ করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।
র
ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। আজ রোববার ভোরে তারা রোমানিয়ায় পৌঁছান।
বান্দরবানের রুমা এলাকায় চার জনের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনির হোসেনকে (২৪) কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মনিরের মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পাবনা প্রতিনিধি: সাতজন পরিচালকের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগসহ আগামী ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রশাসককে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি মাসের (৩ মার্চ ) ৩ তারিখে মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ ওয়াহিদুজ্জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়েছে।
ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল। প্রতিষ্ঠান তিনটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ মার্চ (শনিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।