র

ইউক্রেনে রুশ হামলায় নিহত ভারতীয় শিক্ষার্থী

ইউক্রেনে রুশ হামলায় নিহত ভারতীয় শিক্ষার্থী

ইউক্রেনের খারকিভে রুশ বাহিনীর বোমা বর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার এক টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই তথ্য জানান।নিহত ওই শিক্ষার্থী কর্নাটকের বাসিন্দা বলেও জানা গিয়েছে।

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জে স্থাপিত সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর

বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা ব্যবস্থাকে ডিজিটাইজ ও অটোমেশনের আওতায় আনার এবং নতুন নতুন প্রযুক্তি এ খাতে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এর ফলে সবার সুবিধার পাশাপাশি সকলে বীমা করায় আরো আগ্রহী হয়ে উঠবে।

১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

জাতিসঙ্ঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আপনার উপর কী প্রভাব পড়বে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আপনার উপর কী প্রভাব পড়বে?

বিশ্বের যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা আমদানি-রপ্তানি বেশি হয়, টাকার অংকে সেই তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে নেই রাশিয়া বা ইউক্রেন। কিন্তু দুইটি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য রয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে মাধ্যমিক  ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি)।
সোমবার ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চীনা নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে

চীনা নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে

চীনা দূতাবাস ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেবার কাজ শুরু করেছে।দূতাবাস বলছে, চীনা নাগরিকদের প্রথম দলটি সোমবার ইউক্রেন ছেড়ে গেছে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, এদের মধ্যে ইউক্রেনে অধ্যয়নরত চীনের শিক্ষার্থীরা ছিল। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে তাদের মলদোভায় নেয়া হয়েছে।