সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।
র
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ চরম উষ্ণতা ও আদ্রতা ঝুঁকি, সমুদ্র পানির উচ্চতা বৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে এবং এর কারণে লাখ লাখ মানুষের বাস্তুচ্যূতির আশঙ্কা রয়েছে পাশাপাশি শিল্প ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে। আইপিসিসি’র সর্বশেষ প্রতিবেদনে এ আভাস দেয়া হয়েছে।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।গতকাল সোমবার ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো বাংলাদেশ সর্বসম্মতিক্রমে প্রথম নিয়মিত অধিবেশনে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে।
দেশে ইলিশ মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দুই মাসব্যাপী মাছটি ধরা, বিক্রি ও পরিবহনের ওপর দেয়া নিষেধাজ্ঞা ১ মার্চ থেকে শুরু হবে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক হ্যান্ডআউটে বলা হয়, নিষেধাজ্ঞা ১ মে থেকে তুলে দেয়া হবে।
ইউক্রেনের উপর হামলার পর রাশিয়াকে একঘরে করার দাবি তুলেছিল ক্রীড়া দুনিয়া। ওই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিলো বিশ্ব ফুটবল পরিচালনাকারী সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল পরিচালনাকারী সংস্থা উয়েফা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহরের দেখা মিলেছে। ম্যাক্সার টেকনোলজিস নামের একটি কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা। কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি এর চেয়ে অনেক বড়।
ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে বিবিসির মার্ক লোয়েন জানাচ্ছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে।
রুশ বোমা হামলা বন্ধ করতে ইউক্রেনে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কিছু করা হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িতে পড়বে।
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় চারটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে তিনি এসব প্রস্তাব উত্থাপন করেছেন। এদিকে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে।