করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব। গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৭১ হাজার ২১১ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন আরো ৫ হাজার ৩৮৪ জন।
র
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত দেশটির ৩৫২ বেসামিরক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে।রোববার ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
ইউক্রেনের বন্দর অলভিয়াতে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, তার ফলে জাহাজটি বের হতে পারছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৯৭ জনের শরীরে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে । ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে।
কিয়েভ জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যেই হোক (যতই নির্বাচন কমিশন গঠন করুক) , আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ দুর্নীতির তদন্ত, অবৈধ নিয়োগ বাতিল ও কর্মচারী নিয়োগসহ ১৭ দফা দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো রেজিস্টারের দপ্তরে তালা ঝুলিয়ে রাখে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিলে চিত্রনায়িকা পরীমণির আবেদন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছে হাইকোর্ট বিভাগ।
কিয়েভ থেকে বিবিসির আবদুজালিল আব্দুরাসুলভ বলছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।
আমি একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করবো। আমি বহুবার চিন্তা করেছি, "পুতিন এমন কাজ কোনদিনই করবেন না।" কিন্তু তারপর দেখা গেলো তিনি ঠিকই কাজটি করেছেন।