র

ইউক্রেন বিষয়ে রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের

ইউক্রেন বিষয়ে রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন। 

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২০১৭ সাল থেকে জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এ আয়োজনে নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

যুক্তরাজ্য সব ধরনের করোনা বিধি তুলে নিচ্ছে

যুক্তরাজ্য সব ধরনের করোনা বিধি তুলে নিচ্ছে

যুক্তরাজ্য আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের করোনা বিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে। 

বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে ৫৫ জনের প্রাণহানি

বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে ৫৫ জনের প্রাণহানি

বুরকিনা ফাসোতে সোমবার বিকেলে একটি মাইন বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত এবং আরো সমান সংখ্যক লোক আহত হয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র একথা জানায়। 

ইউক্রেন ইস্যুতে জরুরী বৈঠক ডেকেছে জাতিসঙ্ঘ

ইউক্রেন ইস্যুতে জরুরী বৈঠক ডেকেছে জাতিসঙ্ঘ

ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠক ডেকেছে। দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই এলাকায় শান্তি বজায় রাখতে সেনা মোতায়েন করা হবে।

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় ২ নারী নিহত

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় ২ নারী নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইটবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িগত থাকার অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।