প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেছেন, একুশের শহিদগণ যেমন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তেমনি দেশের বিভিন্ন ক্ষেত্রে সকল গুণীজন জাতির গর্ব ও অহংকার।
র
ভারতীয় টেস্ট ক্রিকেটেও অধিনায়ক রোহিত শর্মাই। বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হলো তাকেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি।
করোনা মহামারীর মাঝে এখন চলছে আরবি রজব মাস, দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে ২ ফেব্রুয়ারি বুধবার । ফলে রজব মাসের গণনা শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে, সে হিসাবে আগামী ২৬ রজব তথা ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মিরাজ।
আগামী বছর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
‘তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের নিয়ে ভাবে বলেই ৬০ বছর বয়সের নারীদের পেনশনের ব্যবস্থার চিন্তা করছেন।
জর্দানের রাজধানী আম্মানের ধূলিধূসরিত প্রধান সড়ক দিয়ে চলার সময় হয়তো হিজায রেলওয়ে স্টেশন আপনার চোখে পড়বে না।সেখানে যাওয়ার জন্য আপনাকে শহরের ভেতরের সর্পিল পথ দিয়ে বেশ কিছুটা যেতে হবে।
ইউক্রেনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রুশপন্থী বিদ্রোহীদের সাথে গোলাগুলিতে তাদের এক সৈন্য নিহত হয়েছে।শনিবার সকালে পূর্ব ইউক্রেনে দায়িত্বরত ওই সৈন্য নিহত হয় বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।
বিশাল একটা মাঠের মধ্যে নতুন রঙ করা একটা মাজার। তার আশপাশে সামনে-পিছনে শুধু মাঠ। একদিকে ছোট আমবাগান। এক সারি শালগাছ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের শরীরে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই আগুনে মেজাজে ধরা দিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। শনিবার ম্যাচের তৃতীয় দিনে প্রোটিয়াদের একেবারে ল্যাজেগোবরে করে এক ইনিংস এবং ২৭৬ রানে জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে কিউয়ি বোলিংয়ের সামনে একেবারে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ।