নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন।
র
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অবশেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের। প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প।
হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেয়া যাবে না, কর্তৃপক্ষের এই আদেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে ব্রাজিলের পেট্রোপলিস শহরে শুক্রবারও কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য” হিসেবে বর্ণনা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, ছয়টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য বেছে নেয়া হয়েছে। মহাদেশটির বেশিরভাগ দেশ ভ্যাকসিন সুবিধার বাইরে রয়েছে।
গ্রীসের লোনিয়ান সী’তে রাতে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি দু’জন আটকা পড়েছেন। এই দুর্ঘটনার পর এমার্জেন্সি ক্রূরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলতে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। গ্রীক কর্মকর্তারা একথা জানান।
চট্টগ্রামে ৪১ দিন পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন বাহক শনাক্ত হন। সংক্রমণ হার ২ দশমিক ৭৯ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।