জার্মানির দুর্ঘটনায় চার পুরুষ ও এক নারীর নিহত হয়েছেন। দেশটির হেসে শহর থেকে সামান্য দূরে হাইরোডের উপর রোববার রাতে এই দুর্ঘটনা ঘটেছে।
র
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত দিন বাংলার ভূখণ্ড থাকবে ততদিন আওয়ামী লীগ এ দেশে থাকবে। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে।
রাজকীয় এই বিয়ের আসর বসবে রাজস্থানের সাওয়াই মোধপুরের চৌথ কা বাড়ওয়াড়ায় সিক্স সেন্সেস রিসর্টে। রাজস্থানে যাওয়ার আগে রোববার মধ্যরাতে ভিকির বাড়িতে হাজির হন ক্যাটরিনা। শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি চলছে তুঙ্গে।
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত তাদের ট্রাক জব্দ করা হয়। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের এরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পটুয়াখালীর গলাচিপায় তিন লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবে ৪০ জন। আবেদনের শেষ দিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।
গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পিতা এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিখোঁজের তিনদিন পর অটোরিক্সা চালকের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের (১২) বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের ১০ নং চাঁচড়া ইউনিয়ন শাখা ।