৪ উইকেটে ৩০০ রান তুলে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ঘোষনা করলো পাকিস্তান।
র
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলার আসামি এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৫ জনকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার দুপুর ১টায় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি।
চীনের 'গুরুতর' মানবাধিকার লঙ্ঘনের কারণে ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমস কূটনীতিকভাবে বয়কট করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বহু রোহিঙ্গা শরণার্থী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের এক মামলা দায়ের করেছে।তাদের অভিযোগ, ফেসবুক রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, যার ফলাফল হিসেবে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মত রোহিঙ্গা মুসলমানের প্রাণহানি হয়, আর দেশত্যাগ করতে বাধ্য হয় আরও কয়েক লক্ষ মানুষ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন । পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আজ দুপুরে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রথমে চার বছরের জেলের নির্দেশ দিয়েছিল সেনা আদালত। পরে সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত।
ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। একসাথে দু’জনকে দেখার অপেক্ষায় প্রায় সকলেই। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন ভিক্যাট। শোনা যাচ্ছে, অতিথিদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। শুধু পাপারাৎজির নজর এড়ানোই কি লক্ষ্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়ে চলছে জোর চর্চা।