ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।
র
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ঢাকা ও সিলেট বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শনিবার সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বজুড়ে করোনার তাণ্ডব কিছুটা কমেছে। দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে।
নিশাঙ্কাকে ফিরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। ৪০ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
রোহিঙ্গা সঙ্কট ঝুলে থাকার পেছনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী রাষ্ট্রের আন্তরিকতার অভাবকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।
বিশ্বকাপের সব ফরম্যাটেই- হোক সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, ভারতের বিরুদ্ধে এবারই প্রথম জয় পেল চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই মহারণে ভারতকে ১০ উইকেটে হারালো বাবর আজমের দল।
লিটন দাস ব্যাটিংয়েও খুব ভালো করতে পারেননি। ফিল্ডিংয়েও ব্যর্থ। তার এই ব্যর্থতায় শ্রীলঙ্কাকে হারাতে ব্যর্থ হলো বাংলাদেশ। লিটন দাস দু’টি ক্যাচ মিস করেছেন। সাইফুদ্দিনও ক্যাচ মিস করেছেন একটি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন।
শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) টাকা দিয়েছে। রোববার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই মামলার এক সাক্ষী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।