ঢাকাসহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
র
নিম একটি ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।
সুদানের যৌথ সামরিক বাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে আটক করেছে। সামরিক বাহিনীর প্রধান অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন।
কোভিডের কারণে বিশ্বের অধিকাংশ শহর লকডাউনের আওতায় থাকার পরও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো ২০২০ সালে রেকর্ড স্তরে পৌঁছেছে। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম খেলায় দূরন্ত জয় পেল আফগানিস্তান। সোমবার রাতে স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারায় আফগানরা।
গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল ও কেক কেটে উদযাপনের মধ্যদিয়ে দেড় বছর পর ক্লাসে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার ক্লাসে ফেরার দিনটি বর্ণিলভাবে রাঙিয়েছেন তারা।
সুদানের সভরেইন কাউন্সিলের চেয়ারম্যান ও দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান সুদানে জরুরি অব্স্থা জারি করেছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন তিনি।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে।
সারাদেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদে মানিকগঞ্জে ঘণ্টাব্যাপী প্রতিবাদী কবিতা আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিতে ইসরাইল নতুন করে ১৩৫৫ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। রোববার ইসরাইলের নির্মাণ ও গৃহায়ণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়