র

তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পল্লবী ও দক্ষিণখানে অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । সোমবার রাতে মাদক অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ’

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রাজশাহী মেডিকেলে আরও দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিল্লিতে এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

নয়া দিল্লিতে এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে দিল্লির রাস্তাঘাট তলিয়ে গেছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইফার কর্মসূচি

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ইফার কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মসূচির উদ্বোধন করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে মো. রুহুল কাদের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধের পর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই।

কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী

কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী

আজ ১৯ অক্টোবর। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের এ দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।

আশা বাঁচিয়ে রাখাতে মাঠে নামছে বাংলাদেশ

আশা বাঁচিয়ে রাখাতে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। জয়ের বিকল্প কিছু হাতে নেই তাদের। তাইতো মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহ-আয়োজক ওমানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ।

নবীজির (সা.) মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ

নবীজির (সা.) মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ

মুফতি রফিকুল ইসলাম আল মাদানী: মহান প্রভু আল কোরআনে ঘোষণা করেন, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (আল আহজাব-২১)

হিজবুল্লাহর ভয়ে যুদ্ধে জড়াবে না ইসরায়েল

হিজবুল্লাহর ভয়ে যুদ্ধে জড়াবে না ইসরায়েল

ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেছেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারবে।’ আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক।