বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো শ্রীলঙ্কা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার দেওয়া ৯৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে তিন উইকেট হারালেও ৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন ভানুকা রাজাপাক্ষে ও আভিস্কা ফর্নান্দো।
র
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। তথ্য প্রতিমন্ত্রীর উচিত পদত্যাগ করা।
সম্প্রতি দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের ভ্যাপসা গরম কমে গেছে। আগামী দুই-তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।
আয়কর ও ভ্যাট কর্তনের নামে মিথ্যা বর্ণনায় সরকারি আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ এর টিজার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রের তিনটি টিজার উদ্বোধনকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার উপস্থিত ছিলেন।
প্রতিমার পায়ে কুরআন রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তিত দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।
আগামী ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হবে। ২০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও সেদিন সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, পৌর মেয়র রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।