আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ দেয়া হবে। গ্রুপটি শনিবার বলেছে, রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের পরিকল্পনার ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
র
বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃতি সন্তান ড. মোঃ আব্দুর রশিদ।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছন, খুব শিগগির পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা দেশের সকল পুরাতন বিমান বন্দরের রানওয়ে বৃদ্ধিসহ ডিজিটালাইজ করা হবে, দেশের পর্যটন খাতের উন্নয়নেও নানামুখি কাজ করছে সরকার।
পূজামণ্ডপে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
কারনেট ডি প্যাসেজ সুবিধার আওতায় আসা বিলাসবহুল ১১০টি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই গাড়িগুলো অখালাস অবস্থায় বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। এসব গাড়ি চারবার নিলামে তুলেও বিক্রি না হওয়ায় বন্দরের ইয়ার্ডে স্তূপ পড়েছে।
রাজধানীর ন্যাশনাল মিউজিয়াম অব বাংলাদেশের ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্যালারীতে আজ নতুন পুনঃনকসাকৃত ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ন্যাতালিয়া চুয়ার্ড আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
অবশেষে শেষ হলো আইপিএলের ১৪তম সংস্করণ। করোনার কারণে খেলার মাঝ পথেই ভারতে শুরু হওয়া আইপিএল স্থগিত করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে সফল সমাপ্তি হয় আইপিএল-২০২১।
জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকার জন্য আবেদন করতে পারবে।
মালয়েশিয়া থেকে যাওয়া একটি মালবাহী কন্টেইনার থেকে সাড়ে চারশ’ কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলীয় পুলিশ। তারা বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই জব্দ হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক দাম ধরা হচ্ছে ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা।
করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার ১৮ মাস পর সৌদি আরবে শিথিল হচ্ছে করোনায় সতর্কতামূলক ব্যবস্থাপনা। একইসাথে পুরোদমে চালু করা হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।