নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ঘরে ঢুকে গুলি করে হত্যা করে।
সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীরা দেশের সকল অর্জন ম্লান করে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম।
থরথর করে কেঁপে উঠল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। রাশিয়ার মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৮’-এর ধাক্কায়। নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি কোণে সরে যেতে বাধ্য হলো রুশ মহাকাশযানের ধাক্কায়।
উচ্চতার দিক থেকে বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমাইসা গেলগির অভিমত, অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য থাকা ভালো। তিনি সাত ফুট ০.৭ ইঞ্চি (২ মিটার ১৫ সেন্টিমিটার) লম্বা। তিনি সব সময়ই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,তথ্য গোপন করে মনোনয়নের জন্য বিতর্কিতদের নাম পাঠালে ব্যবস্থা নেয়া হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৬ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৯৩ জনের শরীরে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আত্মহত্যা করেছেন। তার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
আগামীকাল ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।