প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের মৌসুম এলে ভারতে ফের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ। সেই মতো আগেভাগে কেন্দ্রের তরফে সতর্কও করা হয়। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার যে আশঙ্কা করছিল তা বাস্তব রূপ নেয়নি।
র
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বাবনাতলায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিক আপের চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনা আহত হয়েছে আরও দুজন। আহতদেরকে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়
করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ-আধা দক্ষ কর্মী নেওয়ার জন্য সার্বিয়াকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের ১৬৮/৮ নম্বর বাসায় সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে গ্রিন রোডের ওই ভবনের চতুর্থ তলার ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় শিশুসন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মা নিহত হলেও তার কন্যাসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
“জনতার মুখোমুখি উপজেলা পরিষদ” শীর্ষক তৃণমূল মানুষের কাছে এক ব্যতিক্রমী জবাবদিহিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আযান মসজিদের মাইকে প্রচারের অনুমতি দিয়েছে জার্মানির কোলন শহর কর্তৃপক্ষ৷ এক্ষেত্রে অবশ্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে৷