করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে।
র
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ এখন সুফল পাচ্ছে। খাদ্য বিভাগে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজ আমার চোখে ধরা পড়লে ভেঙে আবার নতুন করে করতে হবে।
তথ্যপ্রযুক্তির এই যুগে জিমেইল দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। তথ্য আদান প্রদানের জনপ্রিয় এই মাধ্যমটিতে হ্যাকারদের নজরও বেড়েছে। প্রায়ই শোনা যায় জিমেইল হ্যাক হওয়ার মতো ঘটনা। তাই নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের আগামীকাল ৪ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু হবে।
প্রবাসীদের দেশে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সহায়তা প্রদানে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রবাসীরা যেসব সুযোগ-সুবিধা চান, সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ সম্প্রসারণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।সেই সাথে উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় হিন্দু বাড়ি সামনে এই দুর্ঘটনা ঘটে।
চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে ২৫ অক্টোবর। এদিন থেকে সশরীরে ক্লাস চালু হবে সকল বিভাগে। তার আগে ২১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে।