ক্রিকেটার নাসির হোসেন ও সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। অপর ব্যক্তি হলেন সুমি আক্তার।
র
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
সিলেটের নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন মহানগর দায়রা জজ আদালত। এছাড়া পলাতক আরেক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বৃহস্পতিবার সকালে ২৫ জন ট্রলিযোগে হালুয়াঘাট স্থলবন্দরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ইটাখলা নামক স্থানে ট্রলিটি উলটে যায়,পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন ও হবি নামের দুইজন শ্রমিককে মৃত ঘোষনা করেন।
আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।
শারীরিক শক্তি বর্ধনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি। এর পাশাপাশি ব্যায়াম ও শরীরচর্চারও বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এ জন্য শারীরিক পরিশ্রম, সাঁতার কিংবা কুস্তিগিরি কৌশল রপ্ত করা প্রাচীনকাল থেকে চলে আসছে। একই ধারাবাহিকতা ছিল নবী-সাহাবির যুগেও। পবিত্র কোরআনে মুমিনদের দৈহিক ও সামরিক শক্তির অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা : আনফাল, আয়াত : ৬০)
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের কয়েকটি শহরে গেল দুইদিনে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এছাড়া দিনভর প্রবল বৃষ্টিতে ফের ডুবেছে পশ্চিমবঙ্গের কলকাতা। এতে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েন।
আমরা প্রতিদিন যা খাই, তা আক্ষরিক অর্থে কীভাবে তা শরীরের জন্য উপকারে লাগে, তা দেখা বা বিশ্লেষণ করার সময় এসেছে। ওজন কমানো বা সামগ্রিক সুস্থতার পিছনে রয়েছে ডায়েট। সঠিক খাবার খাওয়ার সময় সুস্থতা বৃদ্ধি, অস্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করলে স্থূলতা ও দীর্ঘস্ছায়ী রোগের ঝুঁকি থাকতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।