র

পাঞ্জাবের কাছে ৫ রানে হারল হায়দরাবাদ

পাঞ্জাবের কাছে ৫ রানে হারল হায়দরাবাদ

সংযুক্ত আরব আমিরাতে গতবারের আইপিএল-এ শারজায় খেলা মানেই ছিল রানের বন্যা। কিন্তু এ বারের আইপিএল একেবারেই অন্য চিত্র। দু’টি ম্যাচ হয়ে গেলেও দেড় শ' রান পেরোতেই হিমশিম খাচ্ছে বেশিরভাগ দল। শনিবারের ম্যাচে দু’দলই কম রান তুললেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদকে (১২০-৭) ৫ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস (১২৫-৭)।

পশ্চিম তীরে ইসরাইলের সামরিক অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলের সামরিক অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের নৈশ সামরিক অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেরুসালেম ও জেনিনে দুই পৃথক সংঘর্ষে এই চার ব্যক্তি নিহত হন।

‘বুড়ো’ বয়সে ভেল্কি গেইলের

‘বুড়ো’ বয়সে ভেল্কি গেইলের

ক্রিস গেইল এবার ইন্ডিয়ান ক্রিকেট লিগ তথা আইপিএলে বয়স্কতম ক্রিকেটার হিসেবেই রাহুল দ্রাবিড়কে টপকে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেললেন। ৪০ পার করা ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এখনো ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন।

২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ কমেছে ৪.৩ শতাংশ

২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ কমেছে ৪.৩ শতাংশ

ক্রমশ স্বস্তি দিচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সাথে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। তবে, এই জোড়া স্বস্তির মধ্যেও সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

পাখি শিকার ও বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা

পাখি শিকার ও বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা

বন্যপ্রাণি শিকার এবং বিক্রির অপরাধে শেরপুরের শ্রীবরদীতে ৩ জনকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার পৌরশহরের দুই পাখি ব্যবসায়ী ও এক শিকারি’র কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 

সাড়ে ১০ হাজার শ্রমিককে ভিসা দেবে যুক্তরাজ্য

সাড়ে ১০ হাজার শ্রমিককে ভিসা দেবে যুক্তরাজ্য

ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে বৃটিশ সরকার শনিবার ঘোষণা করেছে, ব্রিটেনে লরি চালক এবং পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীর ভিসা দিবে । 

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর সমাপ্ত করে  আজ সকালে ওয়াশিংটন পৌঁছেছেন।

ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে আগামীকাল

ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে আগামীকাল

কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে আসবে।রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জার্মানির জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জার্মানির সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি৷