ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
র
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন।
এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ তথা পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত শুক্রবার আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে।
চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৪ নভেম্বর। গত বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয় বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দেশের উত্তর-পূর্ব দিকে উপকূলের দিকে ধেয়ে আসছে। ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তপ্ত শ্লোগান ও দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ঈশ্বরদী আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিতে শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত সময় পার করছিল রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে ছিল ২১ গোল। সেই রিয়াল শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালের নাগালই পেল না! সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ভিয়ারিয়াল।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।