নিম্নচাপের কারণে গত দুইদিনের ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কলকাতার মানুষ। শহরের বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে কিছু এলাকায়।
র
দুই বছরের ব্যবধানে ফিফা বিশ্বকাপের আসর নিয়ে আলোচনা তুঙ্গে। পুরুষদের বিশ্বকাপের বর্তমান ক্যালেন্ডার ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। তারপর আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকটি পরিবর্তনের দাবিতে সরব অনেকে।
জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ উন্মুক্ত করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল আরো প্রায় এক বছর চার মাস। তার এত আগেই দিলীপ ঘোষের অপসারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটে বিপর্যয় দিলীপের পদ হারানোর অন্যতম বড় কারণ বলে দলের অনেকের মত।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
ই-মেইল বার্তায় হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাকিস্তান সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি খুবই লজ্জার বলে মনে করেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী অক্টোবর থেকে রফতানি শুরু করবে। প্রথমে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলো অগ্রাধিকার পাবে।
ভারত বা বাংলাদেশে যারা দুই ডোজ কোভিশিল্ড টিকা পেয়েছেন, ব্রিটেন তাদেরকে পূর্ণ টিকাপ্রাপ্ত হিসেবে স্বীকার না-করায় নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
পাবনা প্রতিনিধি:চাকরি স্থায়ী হওয়ার ৯ মাস পর বরখাস্ত করা হয়েছে পাবনার পাকশী বিভাগীয় রেলের রাজস্ব খাতের ১৯ জন ( পোর্টার) শ্রমিককে। এসব শ্রমিক বিভিন্ন ট্রেনে কর্মরত ছিলেন। বরখাস্তের আদেশে গত ৯ মাসের বেতন-ভাতাসহ রেলের কাছ থেকে পাওয়া আর্থিক সুবিধার অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টিই আগামী সরকার গঠন করতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। দেশটির সরকারি মিডিয়া এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।