সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
র
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পাওয়ার দাবি করেছে।
তবে বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট সকল কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।
যশোর সদর উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। কেবলমাত্র বাকি আছে রিটার্নিং অফিসারের অফিসিয়াল ঘোষণা।
রাশিয়ার উরাল অঞ্চলের পের্ম শহরের বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় আরো ছয়জন আহত হয়েছেন।সোমবার পের্ম স্টেট ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে।
শশব্যস্ত জীবনের সাথে করোনা আর ডেঙ্গু দুশ্চিন্তাটা যেন লেগেই আছে। কিন্তু এটাকে যদি এড়িয়ে চলতে না পারেন তবে মনের সাথে সাথে শরীরেও দানা বাঁধবে অনেক রোগ। শরীরের কোথায় কেমন ক্ষতি করে দুশ্চিন্তা জানেন কি?
পিএসজির হয়ে কাল ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের অভিষেক হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। জাতীয় দলের এই সুপারস্টার সতীর্থকে দারুন এক জয় উপহার দিয়েছেন মাউরো ইকার্দি। স্টপেজ টাইমে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোলে কাল লিগ ওয়ানে লিঁওকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি।
অমরিন্দর সিংকে সরিয়ে দলিত মুখ্যমন্ত্রীকে ভারতের পাঞ্জাব রাজ্যের তখতে বসিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন গান্ধী পরিবার। মোটের ওপর এটাই সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। কারণ সরাসরি দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির বিরোধিতা করবে না অমরিন্দর গোষ্ঠী।