দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।
র
সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আনা মামলায় কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান ও তার স্ত্রীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের সন্তানদের ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
পাবনায় এক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল শনিবার গভীররাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বসত বাড়ি রঘুনাথপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
নিরাপত্তার কারণ দেখিয়ে গেল সপ্তাহে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের এমন কাণ্ড চোখে পড়েছে ক্রিকেট বিশ্বের। যা নিয়ে চলছে আলোচনা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসের শেষে বহুজাতিক বাহিনীর প্রত্যাহার কার্যক্রমের মধ্যেই উগ্রবাদী আইএসের তৎপরতা রোধে চালানো মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ নিরাপরাধ ব্যক্তির নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন স্বজনেরা।
সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২০ সালের ৪ অক্টোবর থেকে করোনা প্রতিরোধী ব্যবস্থাপনায় নিরাপদ ওমরা কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত সৌদি আরবে নেয়ার পরে এক কোটির বেশি মানুষ ওমরা হজ পালন করেছেন।
পার্বত্য জেলা বান্দরবানে একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুকধারীদের হামলার পর চারজন পর্যটক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অবশ্য এদের কেউ গুলিবিদ্ধ হয়ে আহত হননি।
সরকারী চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ ইউনুছ আলী সরদার (৩০) কে যশোর কেশবপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাভবকরা সেটা মানছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে।