আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্টের সাথে তিক্ততার জের ধরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে তিনি শুক্রবার এ রদবদলের ঘোষণা দেন।
র
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকার। বন্দরটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরে পাকাপোক্তভাবে দেশীয় অর্থনীতিতে অংশীদারিত্ব করছে।
ভারত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। একই সময় মৃত্যু হয়েছে আরও ২৮১ জনের।
অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সাথে স্কুলের বেতনের কোনো সম্পর্ক নেই বলে গণমাধ্যমে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ বলেছে, কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা এবং আঘাতে বছরে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হচ্ছে। মূলত দীর্ঘ কর্ম ঘন্টার কারণে এই মৃত্যু ঘটছে। মহামারি পরিস্থিতির মধ্যে এই মৃত্যু ঝুঁকি আরো খারাপ হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন পরিচয় পাওয়া যাযনি।
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। এক দিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমলেও শিগগিরই আরেকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।