যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।
র
যশোর শংকরপুরের শাওন ওরফে টুনি হত্যার সাথে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার এবং হত্যার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করেছে ডিবি পুলিশ।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিতে প্রেসিডেন্ট কায়েস সাইদের ঘোষণার প্রতিবাদে স্পিকার ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আল-নাহদার প্রধান রশিদ গানুশি জনসাধারণকে পার্লামেন্টের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করার প্রভাবে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এক জায়গায় থেমে গেছে বলে সরকার মনে করছে।
করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
বিদেশি মুসল্লিদের জন্য ফের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৪৪৩ হিজরী সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রতিদিন দাঁত মাজার মতোই পরিষ্কার করা দরকার জিভ। চিকিৎসকের পরামর্শ নিয়ে দিনে দু’বার সঠিক নিয়মে জিভ পরিষ্কার করা উচিত। না হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৬ জনের।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট ।