জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) আজ সোমবার (২৬জুলাই) থেকে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি করবে। মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বিক্রয় কার্যক্রম চলবে।
র
অন্য আর পাঁচটা জিনিসের দামের মতোই বিদ্যুতের বিলও প্রতিদিন বাড়ছে। কিন্তু সেই অনুপাতে আয় বাড়ছে না। তবে বিদ্যুতের খরচ কমানো সম্ভব।
নেত্রকোণা প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৮ জন।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।
ব্রোঞ্জজয়ীর সঙ্গে ব্যবধান ছিল মাত্র দু'কেজির। সেই ব্যবধানের জন্যই স্বপ্নভঙ্গ হল পাকিস্তানের ভারোত্তলক তালহা তালিবের। ভারোত্তলনের ৬৭ কেজি পুরুষ বিভাগে পঞ্চম স্থানে শেষ করলেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ( মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।
ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।