র

টোকিও অলিম্পিক: ব্রাজিলের জয়ের দিন আর্জেন্টিনার হার

টোকিও অলিম্পিক: ব্রাজিলের জয়ের দিন আর্জেন্টিনার হার

টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়েছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। ফুটবলে জার্মানির বিপক্ষে ব্রাজিল ৪–২ গোলে জয় পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা।

চলতি বছরের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা

চলতি বছরের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা

ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষের দিকে মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।

রাজশাহী মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা। ২২ জনের ছয়জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং ১৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এছাড়া নেগেটিভ হওয়ার পর মারা গেছেন একজন।

বাগেরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত

বাগেরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টায় ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুরে শাওন ওরফে টুনি (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ জানায়, ২২ তারিখ রাত ১০টার দিকে শঙ্করপুর ছোটনের মোড় এলাকার একটি গলির ভেতর চার-পাঁচ দুর্বৃত্ত শাওনকে তার বুক, পেট, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে।

বেনাপোলে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়ন

বেনাপোলে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়ন

যশোর প্রতিনিধি: সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সীমান্ত দিয়ে শুধু চামড়া নয়, আমরা কোনও ধরনের অবৈধ জিনিস প্রবেশ ও পাচার করতে দিচ্ছিনা।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। 

কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেনের সময়

কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেনের সময়

করোনার সংক্রমণরোধে শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে এই বিধিনিষেধের মধ্যেও সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪১ লাখ ৫১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪১ লাখ ৫১ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। 

১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু, মানতে হবে যেসব বিষয়

১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু, মানতে হবে যেসব বিষয়

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টায় শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রয়েছে। কঠোর লকডাউনে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।