দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জুলাই মাস জুড়ে চলবে এ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (১ জুনলাই) স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনায় একথা জানানো হয়েছে।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
আশা জাগাচ্ছে নাসার পারমাণবিক ঘড়ি। পরীক্ষার প্রথম ধাপ পেরিয়েছে এই যন্ত্র। আর তা উসকে দিচ্ছে সৌরজগতের বাইরে মহাকাশের দূরতম কোণে ভ্রমণের সম্ভাবনাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১৯ সালের জুনে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার সময় তার ভিতরে রেখে দিয়েছিল একটি ‘ডিপ স্পেস অ্যাটমিক ক্লক’।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৬৬২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবংঙ্গের কোভিড গ্রাফ। আগেরদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। এদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)’র শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ চীনের জনগণ, দেশটির প্রেসিডেন্ট ও সিপিসি’র মহাসচিব শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে পারস্পারিক স্বার্থে আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা করেছেন।
পহেলা জুলাই বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে আবারও করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে।এবারে দেশের বিভিন্ন কেন্দ্রে চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা এবং শুধুমাত্র রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা দেয়া হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন এসব তথ্য জানিয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে ।এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ।
মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে।
এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের টিকটক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হাসিবকে ভাইরাল হওয়া ভিডিওতে রোমান্টিক গানে নারী সহশিল্পীর সাথে নানা অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা আগামী দুই দিনে দেশে পৌঁছানোর কথা। এর মধ্যে প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ ডোজ আসবে শুক্রবার এবং অবশিষ্ট ১৩ লাখ শনিবার।