র

২০ বছর পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়ল মার্কিন ও ন্যাটো বাহিনী

২০ বছর পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়ল মার্কিন ও ন্যাটো বাহিনী

আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।

লকডাউনে বৃষ্টি, ফাঁকা রাজধানী

লকডাউনে বৃষ্টি, ফাঁকা রাজধানী

শুক্রবার ভোর থেকে বৃষ্টি আর লকডাইনে রাজধানী  আজ অনেকটাই ফাঁকা। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। 

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

টানা আড়াই ঘণ্টার বৃষ্টিতে ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দু’টি ঘর। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের মধুপুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি: গলছে বরফ

অ্যান্টার্কটিকায় তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি: গলছে বরফ

ক্রমে আরও উষ্ণ হচ্ছে মেরু অঞ্চল। গত বছর, অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে অ্যান্টার্কটিকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা রেকর্ড। এর আগে এই অঞ্চলে এতটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।

জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের ইন্তেকাল

জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের ইন্তেকাল

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি, খ্যাতিমান সাংবাদিক, অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। কাফি খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।

মায়ের জন্মদিনে কাছাকাছি উইলিয়াম ও হ্যারি

মায়ের জন্মদিনে কাছাকাছি উইলিয়াম ও হ্যারি

প্রায় পঁশিচ বছর আগে প্যারিসের টানেলে সেই ভয়াবহ লিমুজিন দুর্ঘটনা না-ঘটলে আজ ষাট বছরে পা দিতেন তিনি। তবে জনপ্রিয়তায় আজও সমান অপ্রতিদ্বন্দ্বী পিন্সেস ডায়ানা। দিনটিকে স্মরণীয় করে রেখে লন্ডনের কেনসিংটন প্রাসাদে বৃহস্পতিবার তাঁর মূর্তি উন্মোচন করলেন প্রিন্স উইলিয়াম এবং হ্যারি।

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন

যশোর প্রতিনিধি: দেশ ব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। গতকাল ভ্রাম্যমান আদালদের অভিযানে অযথা ঘোরাঘুরি ও মাস্ক ব্যবহার না করায় ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭০৮ জনের নমুনা  পরীক্ষা করে নতুন আক্রান্ত হয়েছে ২১৭ জন।

খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট

খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট

খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারের সংকটও মারাত্মক আকার ধারণ করেছে। ফলে সময় মতো অক্সিজেন না পেয়ে অনেকে মারা যাচ্ছে বলে করোনা আক্রান্তদের স্বজনরা অভিযোগ করছে। আর এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যেও স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠছে।

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

তৃতীয় দেশ হিসাবে ভারত করোনায় মৃত্যু পর করল ৪ লাখ

করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু

লক্ষ্মীপুরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরবর্তী টুনিরচরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত মহিষগুলো উদ্ধার করে মেঘনায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা।