র

বিশ্বে করোনায় ৩৯ লাখ ১৫ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় ৩৯ লাখ ১৫ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়েই চলছে। বিশ্বে এখন ভারতীয় ভ্যারিয়েন্ট ভংঙ্কার রূপ নিয়েছে। বাংলাদেশসহ প্রায় ৬০ টির বেশি দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি করোনা টিকার আনুমোদন দেওয়া হলেও সংক্রমণ এবং মৃত্যু কোন ভাবেই থামানো যাচ্ছে না।

পশ্চিমবঙ্গে একদিনে মৃত ৪১, আক্রান্ত ১,৯২৩

পশ্চিমবঙ্গে একদিনে মৃত ৪১, আক্রান্ত ১,৯২৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন।  গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

নেপালে ২৪ ঘন্টায় মৃত্যু ২৪, আক্রান্ত ১৫৭৪

নেপালে ২৪ ঘন্টায় মৃত্যু ২৪, আক্রান্ত ১৫৭৪

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন ছাড়াল। গতকাল নেপালে ১,৫১১ করোনায় আক্রান্ত হয়েছিল।

আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

আরও ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা (চতুর্থ পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ( জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ অন্তে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।

শাটডাউনের সুপারিশ বিবেচনায় নেয়া হবে: জনপ্রশান প্রতিমন্ত্রী

শাটডাউনের সুপারিশ বিবেচনায় নেয়া হবে: জনপ্রশান প্রতিমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

পাবনায় পেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় পেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার দিনব্যাপী পাবনায় পেশাদার গাড়ী চালকদের কর্মশালা অনুষ্ঠিত হয়। “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনায় পেশাদার গাড়ী চালকদের সচেতনা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেণ পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

ঢাবির ভর্তি পরীক্ষা আগস্টে

ঢাবির ভর্তি পরীক্ষা আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় এ কথা জানান অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

সুফিয়া খান মজলিশ আর নেই

সুফিয়া খান মজলিশ আর নেই

সিরাজগঞ্জ শাহ্জাদপুর সরকারী কলেজের প্রথম ছাত্রী সুফিয়া খান মজলিশ (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহষ্পতিবার (২৪জুন) ভোর সাড়ে ৪টার দিকে তিনি কুষ্টিয়া থানা পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।