যশোর প্রতিনিধি: মিথ্যে কাজের প্রলোভন দেখিয়ে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী আনিছুর আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা জব্দ করেছে। পাচার হতে যাওয়া ইউনুস আলীকে উদ্ধার করেছে ৪৯ বিজিবি।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
পাবনা বুলবুল কলেজের শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত ছাত্রকেই নারী উত্যক্তকারী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মারপিটের পর পরই ঘটনা ভিন্নখাতে নিতে ফারজানা রহমান নামের এক বান্ধবীকে দিয়ে নির্যাতিত শরিফুল ইসলাম স্বাধীনের বিরুদ্ধে শ্লীলতাহানির অসত্য অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয়।
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে মারা যান তাঁরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন।
রাজধানীর ফকিরাপুলে একটি বাসা থেকে সবুজ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) সকালে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আতঙ্কের নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতের মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কিনা করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনার নতুন এই প্রজাতির কবলে পড়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাবেক এক আবাসিক স্কুলে অচিহ্নিত সাত শ' ৫১ কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) স্থানীয় আদিবাসীদের সংস্থা দ্য কাউসেস ফার্স্ট ন্যাশনের উদ্ধৃতি দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।
রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ কথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৈকত অভিমুখী ১২ তলা একটি ভবন ধসে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ধ্বংসস্তুপের নিচে আটকা পরে আছে শতাধিক লোক। সরকারি তথ্যমতে নিখোঁজ রয়েছেন ৯৯ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুন) ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।