আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের আট দিন পর উদ্ধার হয়েছেন। তাকে কে বা কারা শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরীর মাস্টার পাড়ায় শ্বশুরের বাসায় পৌঁছে দেয়।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।
ভয়ংকর মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র্যাব। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার (১৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে অন্তত ১০টি বসতঘরসহ কয়েকটি ধানের ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।
সবার জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পাবনা প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রী (১৬) কে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তারকৃত কথিত প্রেমিক ও তার সহযোগী এক নারীসহ ৩ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার রাতে ওই স্কুলছাত্রীর মা থানায় মামলা দায়ের পর থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কিংবদন্তি টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল আজ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এই সংবাদটি জানিয়েছেন। নিজের টেনিস কেরিয়ারকে দীর্ঘান্বিত করতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার (১৮ জুন) প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩।
আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত মাসের যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ইসরাইলি যুদ্ধ বিমানগুলো কয়েক দফায় এই হামলা চালায়।