র

'তেল-গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া'

'তেল-গ্যাস বিক্রিতে ডলার ব্যবহার করবে না রাশিয়া'


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অথনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মার্কিন সরকার। সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন আচরণের কারণেই মস্কো অন্য কোনো মুদ্রায় তেল ও গ্যাস বিক্রির চিন্তা করছে।

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১০০

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১০০

আফ্রিকার বুরকিনা ফানোকে একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। সংঘাত-জর্জরিত দেশটিতে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে সরকার জানিয়েছে। শুক্রবার (০৫ জুন) রাতে হামলাকারীরা নাইজার সীমান্ত-সংলগ্ন উত্তরাঞ্চলীয় ইয়াঘা প্রদেশের একটি গ্রামে ওই হামলা চালায়।

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি, দাবি দূতাবাস কর্মকর্তার

সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তিই হয়নি, দাবি দূতাবাস কর্মকর্তার

টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তিই হয়নি বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। শনিবার (০৫ জুন) নিজের ফেসবুকে দুটি পোস্টে এসব তথ্য দিয়েছেন তিনি।

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ!

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাভ ৩৫ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাভ ৩৫ হাজার ছাড়াল

দিন যত যাচ্ছে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে। সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজারের উপরে মানুষ মারা যাচ্ছে। দিন দিন করোনাভাইরাস তার রূপ পরিবর্তন করছে। শেষ ভারতীয় ধরণে পুরো ভারতকে কাবু করে দিয়েছে এ ভাইরাস।

আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে তাকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়।

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় আইয়ারওয়াদি নদীর বদ্বীপাঞ্চলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী গুলতি ও তীর নিয়ে তাদের বাধা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছে।

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।

নেত্রকোনায় ৩৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ৩৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে। শনিবার (০৫ জুন) সদর উপজেলার শাহাবাজপুর বাজার ও হিরনপুর বাজারে অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক এর কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।